দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ(কেপটাউনে) জামাল খাঁন নামের একজন বাংলাদেশীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল জামাল খাঁনের দোকান থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। মোসেল বে এলাকায় এই ঘটনা সংঘটিত হয়েছে।
জানাযায়, দোকান কর্মচারী জাম্বিয়ার নাগরিকের হাতে খুন হয়েছে জামাল খাঁন।স্হানীয় এক বাংলাদেশী জানিয়েছেন,গত বৃহস্পতিবার রাত ৮ টার সময় দোকান বন্ধ করার পর দোকানে কর্মরত জাম্বিয়ান দুইজন কর্মচারী জামালকে ঝাপটে ধরে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করে ৭০ হাজার রেন্ড নিয়ে পালিয়ে যায়।পরের দিন গতকাল শুক্রবার পুলিশ এসে জামালের লাশ উদ্ধার করে। জামালের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।পোষ্ট মর্টেম এর পর জামালের লাশ দেশে পাটানোর ব্যবস্হা করা হচ্ছে বলে জানিয়েছেন জামালের ব্যবসায়িক পার্টনার রফিক মিয়া।
জামাল খাঁন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামের আলি আহামদের ছেলে।গত ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল জামাল খাঁন।
তথ্য লিংক : https://m.facebook.com/story.php?story_fbid=1164123397431332&id=100015010480244
